ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পরিচালক আব্দুল লতিফ বাচ্চু আর নেই
বিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও সংগঠক আব্দুল লতিফ বাচ্চু আর নেই। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’ বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল লতিফ বাচ্চু চলচ্চিত্র ও নাট্যজগতে তার বিচক্ষণতা ও নীতিনিষ্ঠ কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিলেন। সরকারি সেন্সর বোর্ড ও বিভিন্ন জুরি বোর্ডে দায়িত্ব পালনের সময় তিনি সততা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সংগঠনের নির্বাচনে বারবার নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। চলচ্চিত্রে তার পথচলা শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’ সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রাখেন।
১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে এককভাবে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করে তিনি আরও পরিচিতি লাভ করেন।
পরিচালক হিসেবে আব্দুল লতিফ বাচ্চুর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’ (বাচসাস), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’। তার দীর্ঘ কর্মজীবনে তিনি বাচসাসসহ ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কার অর্জন করেন, যা তার সৃজনশীল অবদানের স্বীকৃতি।
বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে একজন প্রাজ্ঞ পরিচালক, সংগঠক ও অভিভাবক হিসেবে আব্দুল লতিফ বাচ্চুর অবদান অমলিন হয়ে থাকবে। তার প্রয়াণে চলচ্চিত্রাঙ্গন হারালো এক নীরব অথচ দৃঢ় অভিভাবককে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)