ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ রোববার। এই প্রক্রিয়া শেষ হওয়ার মধ্য দিয়ে নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন হচ্ছে। যাচাই-বাছাই শেষে কোন প্রার্থী নির্বাচনে থাকতে পারছেন আর কারা বাদ পড়ছেন সে চিত্র আজই স্পষ্ট হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী, আজ দেশের ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া সব মনোনয়নপত্র যাচাই শেষে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে। একই সঙ্গে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করবে ইসি।
রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রার্থীরা আগামীকাল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এরপর এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি চলবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
এদিকে নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজধানীর ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ১৬১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে, আর বিভিন্ন ত্রুটির কারণে ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি