ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই বৈছাআ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বসে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। থানার ভেতরের ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মাহদী হাসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। তিনি জানান, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে সংঘটিত একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দেন এবং প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি অতীতের সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন প্রশাসন আন্দোলনকারীদের লোক। পাশাপাশি তিনি বানিয়াচং থানায় অগ্নিসংযোগ ও একজন এসআইকে পুড়িয়ে দেওয়ার মতো গুরুতর সহিংস ঘটনার কথাও উল্লেখ করেন, যা ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এদিকে ঘটনার পর সংগঠনের পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত একটি শোকজ নোটিশ মাহদী হাসানের কাছে পাঠানো হয়। এতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর