ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
'বিদেশের কোনো চাপ নেই, নির্বাচন নিরপেক্ষ হবে'
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশের কোনো চাপ নেই বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (৩ জানুয়ারি) মুন্সীগঞ্জে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারি দফতর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান সরকার নির্ধারিত সময় অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন করবে এবং নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে। সুতরাং আন্তর্জাতিক কোনো চাপের বিষয় নেই। অন্য দেশ কতটা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখে, তা তাদের নিজস্ব সিদ্ধান্ত।
পররাষ্ট্র উপদেষ্টা হাদি হত্যাকাণ্ড সম্পর্কেও মন্তব্য করেন। তিনি বলেন, বিচার কখন শুরু হবে, তা সময়সাপেক্ষ। তাড়াহুড়ার সুযোগ নেই। তবে সরকার চেষ্টা করছে আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার। আমরা তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি, কিন্তু এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আসামিরা কোথায়। আমাদের তথ্য অনুযায়ী, তারা সম্ভবত দেশের বাইরে রয়েছে।
সকালে পররাষ্ট্র উপদেষ্টা মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁওয়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই আন্দোলনে শহীদ তিনজনের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ-খবর নেন।
এরপর বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলার প্রশাসনিক কার্যক্রম, প্রস্তুতি এবং স্থানীয় সমস্যা নিয়ে আলোচনা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?