ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রেস সচিব ও পিএস নিয়োগ দিলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব (পিএস) ও প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়োগের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
নবনিয়োগপ্রাপ্ত প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকতা পেশায় সুদীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার পেশাদার জীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), রেডিও টুডে এবং চ্যানেল আইসহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি প্রবাস জীবনে লন্ডনের জনপ্রিয় বাংলা টেলিভিশন 'চ্যানেল এস'-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাপানের 'কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন' (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন 'এশিয়ান ব্রিজে' বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বিষয়ে তার একাধিক গবেষণামূলক নিবন্ধ প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতায় সালেহ শিবলী গণমাধ্যম ও প্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান 'সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টারে' নন-রেসিডেন্ট ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।
তারেক রহমানের প্রেস উইং এবং দাপ্তরিক কাজে গতি আনতেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- গ্রাহকের টাকা আত্মসাৎ: আইল্যান্ড সিকিউরিটিজকে অর্থ ফেরতের নির্দেশ
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের