ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
সরকার ফারাবী: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে। পূর্বাভাস অনুযায়ী, এই সময়জুড়ে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিহীন ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটাতে পারে।
সিনপটিক পরিস্থিতি
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই ব্যবস্থার প্রভাবে দেশে শুষ্ক আবহাওয়া ও কুয়াশার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
প্রথম দিন: ১ জানুয়ারি ২০২৬ (সকাল ৯টা থেকে)
সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
এই দিনে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঢাকায় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।
দ্বিতীয় দিন: ২ জানুয়ারি ২০২৬
আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
তৃতীয় দিন: ৩ জানুয়ারি ২০২৬
সারাদেশে শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চতুর্থ দিন: ৪ জানুয়ারি ২০২৬
আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। নদী অববাহিকার কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পঞ্চম দিন: ৫ জানুয়ারি ২০২৬
সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পূর্বাভাস
পরবর্তী পাঁচ দিনের পর তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে শীতের অনুভূতি বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে যানবাহন চালক, নৌ ও বিমান চলাচলের সঙ্গে জড়িতদের ঘন কুয়াশার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান