ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মৌলিক অধিকারের তালিকায় এবার ‘নিরাপদ পানি’
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি নিশ্চিত করাকে সংবিধানস্বীকৃত মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই অধিকার বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের এ মর্মে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন উচ্চ আদালত।
বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া ওই রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশ করা হয়। এর আগে গত ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়েছিল।
নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিতের প্রশ্নে ২০২০ সালে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) একটি রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে জানতে চাওয়া হয়—দেশের সব নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কি না এবং এ অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না।
রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত রায়ে বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার সুরক্ষা ও বাস্তবায়ন নিশ্চিত করা রাষ্ট্রের বাধ্যতামূলক দায়িত্ব।
রায়ে নিরাপদ পানির উৎস সংরক্ষণে একাধিক নির্দেশনাও দেওয়া হয়েছে। দেশের সব পানির উৎস যাতে শুকিয়ে না যায়, দূষিত না হয় কিংবা ব্যবহার অনুপযোগী হয়ে না পড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
আদালত নির্দেশ দিয়েছেন, প্রাথমিকভাবে আগামী এক বছরের মধ্যে রেলস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, হাট-বাজার, শপিং মল, সরকারি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, লবণাক্ত উপকূলীয় অঞ্চল, দুর্গম পাহাড়ি এলাকা, সব আদালত ও আইনজীবী সমিতিসহ গুরুত্বপূর্ণ সব পাবলিক প্লেসে নাগরিকদের জন্য নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করতে হবে।
এছাড়া আগামী ১০ বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ পানি এবং অন্যান্য ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে পানযোগ্য পানি সরবরাহের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৬ সালের মধ্যে সব পাবলিক প্লেসে বিনামূল্যে নিরাপদ পানি সরবরাহে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে সরকারকে বলা হয়েছে।
এ মামলাটি চলমান রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে মামলার শুনানিতে এমিকাস কিউরি হিসেবে মতামত দেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, মিনহাজুল হক চৌধুরী ও ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক