ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষ বা 'থার্টি ফার্স্ট নাইট' উপলক্ষে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে আজ সন্ধ্যা ৭টা থেকে মেট্রোরেল অপারেশনের দিনের অবশিষ্ট সময় পর্যন্ত এই স্টেশনে ট্রেন থামবে না এবং স্টেশনটি যাত্রী সাধারণের যাতায়াতের জন্য বন্ধ থাকবে। ফলে সন্ধ্যা ৭টার পর কোনো যাত্রী এই স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে উঠতে বা নামতে পারবেন না।
মূলত থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য রুট এবং স্টেশনগুলোতে নির্ধারিত সময় পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ডিএমটিসিএল যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত