ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নেন মিজানুর রহমান আজহারী
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রিয় নেত্রীর কফিন নিজের কাঁধে তুলে নেন প্রখ্যাত ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে লাখো মানুষের উপস্থিতিতে ‘আপসহীন নেত্রী’কে শেষ বিদায়ের এই মুহূর্তটি এক শোকাতুর পরিবেশের সৃষ্টি করে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে সম্পন্ন হওয়া এই জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
জানাজা শুরুর আগে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগ নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত জনতা ও গোটা জাতির কাছে তাঁর মা বেগম খালেদা জিয়ার হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চান।
বুধবার সকাল থেকেই প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে অচল হয়ে পড়ে ঢাকা। মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা ছাড়িয়ে জনসমুদ্র বিস্তৃত হয় খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, আসাদগেট ও ধানমন্ডি এলাকা পর্যন্ত। জানাজা শেষে কফিনটি যখন আজহারী ও মামুনুল হকসহ নেতৃবৃন্দ কাঁধে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন সমবেত লাখো মানুষের দীর্ঘশ্বাস ও কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার আকাশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট