ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
চিরনিদ্রায় খালেদা জিয়া, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। দাফন সম্পন্ন হওয়ার পর চলছে শেষ সময়ের আনুষ্ঠানিকতা। এরপর মরহুমার স্মরণে এক মিনিটের নিরবতা পালন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় জাতীয় পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে মরদেহটি সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে পৌঁছানো হয়।
রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। দাফন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমানসহ পরিবারের সদস্যরা। এ সময় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।
এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা ৩ মিনিটে বেগম খালেদা জিয়ার জানাজা শুরু হয়। মাত্র দুই মিনিটে জানাজা শেষ হলেও এতে অংশ নিতে ঢাকার বিভিন্ন সড়কে মানুষের ঢল নামে এবং পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর