ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
এমন বিদায় সবার ভাগ্যে জোটে না: ফারুকী
নিজস্ব প্রতিবেদক: লাখো মানুষের উপস্থিতি আর জনসমুদ্রে রূপ নেওয়া মানিক মিয়া অ্যাভিনিউ এই আবহেই সম্পন্ন হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। জানাজাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কজুড়ে যে অভূতপূর্ব জনস্রোত তৈরি হয়, তা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে খালেদা জিয়ার বিদায়কে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন ফারুকী। তিনি লেখেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় জাতি তাকে সর্বোচ্চ সম্মান জানিয়েছিল। ঠিক তেমনই আজ বেগম খালেদা জিয়াকেও দেওয়া হলো ইতিহাসের পাতায় ঠাঁই পাওয়ার মতো এক সম্মানজনক বিদায়।
জনসমাগমের চিত্র তুলে ধরে তিনি বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একদিকে সোবহানবাগ, অন্যদিকে কারওয়ান বাজার, আবার বিজয় সরণী ও শ্যামলী হয়ে যে মানুষের স্রোত তা কেবল উপস্থিতি নয়, বরং বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতার প্রতিফলন। তার ভাষায়, এমন বিদায় সবার ভাগ্যে জোটে না।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল তিনটার পর মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক জানাজার নামাজে ইমামতি করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?