ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নিখোঁজ সুবা যে কারণে বাসা থেকে পালিয়েছিলেন
ডুয়া নিউজ: ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসে মোহাম্মদপুর এলাকা থেকে আরাবি ইসলাম সুবা নামে ১১ বছরের এক শিক্ষার্থী নিখোঁজ হয়। তার নিখোঁজের পর তার বাবা-মা ভেঙে পড়েন। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ হয় সে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার সন্ধান চেয়ে তার ছবি দিয়ে পোস্ট করেন। অবশেষে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাকে নওগাঁ প্রেমিকের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় এক তরুণকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে আদাবর থানা ও ডিবির একটি টিম নওগাঁ জেলায় গিয়ে জেলা পুলিশের সহায়তায় নিখোঁজ কিশোরী আরাবি ইসলাম সুবাকে শনাক্ত করে। এরপর তাকে উদ্ধার করা হয়। কিশোরীটি যে তরুণের সঙ্গে পালিয়েছিল তাকে আটক করা হয়েছে।
এদিকে উদ্ধার হওয়ার পর সুবা গণমাধ্যমকে বলেন, তার সঙ্গে সেই তরুণের পরিচয় টিকটকের মাধ্যমে। তার বাসায় ভালো লাগতো না তাই সে তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে।
এর আগে মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।
তিনি আও বলেন, রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন