ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'খালেদা জিয়া কখনো তাঁর লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যুত হননি'
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘জাতীয় নেতা’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বেগম জিয়া কেবল একটি রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন পুরো দেশের নেতা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজীবন নিজেকে উৎসর্গ করেছেন। দেশের ক্রান্তিলগ্নে তাঁর আপসহীন নেতৃত্ব এবং আদর্শিক দৃঢ়তা অতুলনীয়। শত প্রতিকূলতার মাঝেও তিনি কখনো তাঁর লক্ষ্য ও আদর্শ থেকে বিচ্যুত হননি।” তিনি আরও বলেন, তাঁর প্রয়াণে দেশ এক দেশপ্রেমিক অভিভাবককে হারাল।
উল্লেখ্য, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ ৪০ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বেগম জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তাঁর শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকা আসার প্রস্তুতি নিচ্ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর