ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
খালেদা জিয়ার প্রয়াণে কূটনৈতিক অঙ্গনে শোক
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক নেতারা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খোলা শোক বইয়ে তারা স্বাক্ষর করে সমবেদনা জানান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল জানিয়েছেন, এখন পর্যন্ত চীন, ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডসহ ছয়টি দেশের প্রতিনিধিরা কার্যালয়ে এসে শোক প্রকাশ করেছেন। শোক বইতে সবার আগে স্বাক্ষর করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
কূটনীতিকদের পাশাপাশি বিএনপির শরিক দলের নেতারাও শ্রদ্ধা জানাতে আসছেন। ইতিমধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে এই শোক বই আগামী ১ জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে। সময়সূচি অনুযায়ী, ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগ্রহী ব্যক্তিরা স্বাক্ষর করতে পারবেন। আজ মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী