ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
কেন বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ বলা হয়?
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া বিএনপির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র। ১৯৮৩ সালে বিএনপিতে যোগ দেওয়ার আগে তিনি ছিলেন একজন গৃহবধু। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দলটির নেতাকর্মীরা তাকে রাজনীতিতে নামতে অনুরোধ করলে খালেদা জিয়া তা মেনে নেন। মাত্র দশ বছরের মধ্যে তিনি দলকে ক্ষমতায় নিয়ে আসেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে জায়গা করে নেন।
“আপসহীন নেত্রী” খেতাবটি খালেদা জিয়ার নামের আগে সর্বাধিক উচ্চারিত হয়। এর পেছনে রয়েছে তার সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম, আন্দোলন, গ্রেপ্তার ও নির্বাচনী লড়াইয়ের ইতিহাস। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হন। এরপর সাত মাসের মাথায় খালেদা জিয়া দলীয় নেতাদের অনুরোধে বিএনপিতে যোগ দেন। ১৯৮৩ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপার্সন নির্বাচিত হন।
সেই সময়ের বাংলাদেশ ছিল ভয় ও সেনাশাসনের ছায়ায়। ইতিহাসবিদদের মতে, সেই সিদ্ধান্তই ছিল তার আপসহীন চরিত্রের প্রথম বড় প্রকাশ। ১৯৮০-এর দশকে হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে ৭-দলীয় জোটের নেতৃত্বে সবচেয়ে সংগঠিত প্রতিবাদ গড়ে তোলেন খালেদা জিয়া। প্রথম আন্দোলনে ১৯৮৩ সালে গ্রেপ্তার হন, ১৯৮৪ সালে আবারও। ১৯৮৭ সালে প্রায় গৃহবন্দী অবস্থাতেও আন্দোলন থামাননি।
১৯৯০ সালের গণঅভ্যুত্থানে তিনি আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন। জনগণ চেয়েছিল গণতন্ত্র ফিরুক, সেনাশাসনের ইতি ঘটুক। এ সময়ে খালেদা জিয়া কোনো ব্যাকডোর ডিল বা ক্ষমতার ভাগাভাগিতে আপস করেননি। এরফলে এরশাদের পতন ঘটে এবং ১৯৯১ সালের নির্বাচনের পথ তৈরি হয়। বিএনপি জয়ী হলে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে তার “অটল অবস্থান” বলে অভিহিত করেন।
২০০১-২০০৬ মেয়াদে রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক সমালোচনা এবং অভ্যন্তরীণ বিরোধের মধ্যেও তিনি সহজে সমঝোতায় আসেননি। ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালের রাজনৈতিক সংঘাত, ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সালের কারাবাসের সময়ও সরকার বা আন্তর্জাতিক মিত্রদের প্রস্তাবিত বিকল্প সমঝোতা তিনি গ্রহণ করেননি। এ কারণে খালেদা জিয়ার “আপসহীন” পরিচয় আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত