ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এনসিপির মুখপাত্র হলেন আসিফ মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের পরিচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। দলটিতে তিনি মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, সংস্কার উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদের যুক্ত হওয়া দলটির সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে আসিফ মাহমুদের অভিজ্ঞতা ও আন্দোলনভিত্তিক নেতৃত্ব এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা-১০ সংসদীয় আসন (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই পদত্যাগ কার্যকর হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)