ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার গুঞ্জন: মুখ খুললেন খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আলোচনায় বলা হচ্ছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছেন তিনি নিজেই। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে মন্তব্য করেছেন ড. খলিলুর রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সংক্ষেপে বলেন, “এটা গুজব।”
তিনি আরও স্পষ্ট করে জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব নেওয়ার কোনো সিদ্ধান্ত বা আলোচনা নেই। এ বিষয়ে প্রচারিত খবরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন নিয়ে আলোচনার প্রেক্ষাপটে গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকস চৌধুরীর পদত্যাগের ঘটনা ঘটে। এরপর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসছে এমন নানা জল্পনা ছড়িয়ে পড়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী