ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (২৯ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক:আজ সোমবার (২৯ ডিসেম্বর), রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। বিশেষ করে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে বিএনপির শীর্ষ দুই নেতার মনোনয়ন জমা এবং শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি আজ বিশেষ আলোচনার কেন্দ্রে রয়েছে।
বিএনপির কর্মসূচি:বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র জমা দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই মনোনয়ন জমা দেবেন।
অন্যদিকে, বেলা ১২টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনের মনোনয়ন পত্র জমা দেওয়া হবে। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে স্থানীয় নেতৃবৃন্দ এই কার্যক্রমে অংশ নেবেন।
ইনকিলাব মঞ্চের কর্মসূচি:রাজধানীর শাহবাগে আজ দুপুর ২টায় ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানারে একটি অবস্থান কর্মসূচি পালিত হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত