ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রথমবার গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর প্রথমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪৩ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বেগম সেলিমা রহমান।
এ ছাড়া সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমান কার্যালয়ে অবস্থানকালে দলের বর্তমান সাংগঠনিক অবস্থা ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সেখানে উপস্থিত বিপুলসংখ্যক নেতাকর্মীর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এর আগে সকালে তাঁর পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)