ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
হিলিতে সেই নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
য়া নিউজ : দিনাজপুরের হিলিতে পণ্ড হওয়া সেই নারী ফুটবল টুর্নামেন্ট ফের অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিয়ে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর সোমবার একটি অস্থায়ী মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠ ও সুন্দরভাবে খেলা আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা।
এরআগে গত মঙ্গলবার স্থানীয় যুবসমাজের উদ্যোগে হিলি উপজেলার বাওনা মাঠে আয়োজন করা হয় নারীদের ফুটবল খেলা। খেলা শুরুর আগে তৌহিদী জনতার ব্যানারে একদল লোকের হামলায় পণ্ড হয়ে যায় সেই টুর্নামেন্ট। যা নিয়ে সারা দেশে নিন্দার ঝড় ওঠে।
পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিন্দাসহ পুনরায় খেলা আয়োজনের কথা বলা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার ইটাই বাওনা এলাকায় অস্থায়ী ফুটবল মাঠে খেলা পুনরায় শুরু হয়।
খেলায় ঢাকার নারী ফুটবল দল বনাম জয়পুরহাটের নারী ফুটবল দল অংশ নেয়। ৩-০ গোলে জয়পুরহাট নারী দলকে হারিয়ে ঢাকা নারী ফুটবল দল বিজয়ী হয়।
নারী ফুটবল ম্যাচ উপভোগ করতে দর্শনার্থীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে মাঠ। উপস্থিত হন নারী–পুরুষ–শিশুসহ বিপুল সংখ্যক দর্শনার্থী। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস