ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইনকিলাব মঞ্চের আল্টিমেটাম: উপদেষ্টারা না আসা পর্যন্ত চলবে অবস্থান
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
অবরোধ কর্মসূচি চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি ঘোষণা দেন, "অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখানে এসে জনগণের সামনে না দাঁড়ানো পর্যন্ত আমরা শাহবাগ মোড় ছাড়ব না। প্রয়োজনে প্রাণ দিয়ে হলেও আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে।"
বক্তব্যে তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, "এই জমিন হাদির রক্তে ভিজেছে, অথচ আপনারা জনগণের দাবি উপেক্ষা করে ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়ে আসেন। আমাদের আর উপেক্ষা করা চলবে না।" জাবের আরও উল্লেখ করেন, যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদির রক্তের বদলা নেওয়া এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে উপদেষ্টারা সদুত্তর না দেবেন, ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে।
বিবৃতিতে আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা তখনই অর্জিত হবে যখন সাধারণ মানুষ আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে এবং একজন নারী হিজাব পরে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এ সময় শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক ছাত্র-জনতা অবস্থান নিয়ে বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ক্যাশ ডিভিডেন্ডে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নিষেধাজ্ঞা
- সাত দিনের ছুুটিতে সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক
- বর্ষসেরা সংগঠনের স্বীকৃতি পেল ঢাবির টিএফপি ফিল্ম ক্লাব
- ২৬৭০ কোটি টাকার ক্যাশ ডিভিডেন্ড পাচ্ছে বিনিয়োগকারীরা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম