ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শিরোপা মিশন নিয়ে বরিশালে নিশাম
ডুয়া ডেস্ক : আগের বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাবেক কিউই অলরাউন্ডার জিমি নিশাম। সেবার শিরোপা জেতা হয়নি তার। তবে এবার শিরোপা জেতার মিশন নিয়ে ফরচুন বরিশালে টিমে এই অলরাউন্ডার।
বিপিএলের ফাইনালে এরই মধ্যে পৌঁছে গেছে বরিশাল। নিশামকে কেবল ফাইনালের জন্যই উড়িয়ে এনেছে শিরোপাধারীরা।
শক্তি ও সামর্থ্যে পিছিয়ে নেই বরিশাল। ফাইনালের আগে চমক হিসেবে অ্যাডাম মিলনেকে নেওয়ার কথা অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন। এবার চমকটা তারা আরো বাড়িয়ে দিল। ফাইনাল খেলতে পেস বোলিং অলরাউন্ডার নিশাম এখন ঢাকার পথে। গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে রওণা হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে এতদিন ব্যস্ত ছিলেন।
গত আসরে রংপুর রাইডার্সের হয়ে সাত ম্যাচে অংশ নিয়েছিলেন। ব্যাটিংয়ে ২৯১ রান করেছিলে ৭২.৭৫ গড় ও ১৬৭.২৪ স্ট্রাইক রেটে। বোলিংয়ে তেমন প্রভাব রাখতে পারেননি। নিয়েছিলেন চার উইকেট।
এদিকে প্রথম কোয়ালিফায়ারে পাঁচ উইকেট পাওয়া মোহাম্মদ আলির ওপরে তারা ভরসা করতেই পারে ফাইনালে। এছাড়া কাইল মেয়ার্স তাদের একাদশে ফিরেছেন। গতবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। ফলে ফাইনালে চার বিদেশী খেলোয়াড় নির্বাচন নিয়ে নিশ্চিতভাবেই ভাবতে হবে অধিনায়ক তামিমকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)