ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নতুন বছরের শুরুতেই আন্দোলনে নামছেন সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে বৈষম্য নিরসন ও নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন বছরের শুরুতেই বড় ধরনের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কর্মচারী নেতারা।
গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার ছয় মাসের সময়সীমা দিয়ে পে-কমিশন গঠন করলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাম্প্রতিক এক বক্তব্যে—‘পে-স্কেলের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার’—কর্মচারী নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই তারা ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়া এবং ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আল্টিমেটাম দিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি।
আন্দোলন নিয়ে কর্মচারী সংগঠনের একাধিক নেতা জানিয়েছেন, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাদের কর্মসূচি শুরু হতে পারে। প্রাথমিক পরিকল্পনায় প্রতীকী অনশন, সমাবেশ এবং মহাসমাবেশের পাশাপাশি দৈনিক ১ থেকে ২ ঘণ্টার কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির কথা ভাবা হচ্ছে। আগামীকাল শুক্রবারের সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির সুনির্দিষ্ট তারিখ ও রূপরেখা জানানো হবে।
এর আগে গত ২০ ডিসেম্বর কর্মসূচি ঘোষণার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে কর্মসূচি ঘোষণা স্থগিত করেছিল ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
পরিষদের সভাপতি ওয়ারেছ আলী জানিয়েছেন, আন্দোলন হলেও তারা শৃঙ্খলার বিষয়ে সচেতন। তিনি বলেন, “আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকরির বিধিমালা ও শৃঙ্খলার মধ্যে থেকেই কর্মসূচি দেবো। আইন ও বিধিমালা বহির্ভূত কোনো কর্মকাণ্ড আমরা করবো না।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান