ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় ১১ আসামি কারাগারে
নিজস্ব প্রতিবেদক: ঢাকার তেজগাঁও এলাকায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আরও ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্র জানায়, তেজগাঁও থানায় দায়ের করা মামলায় আজ ইয়াসিন (৩৯) ও হাসেম (২৪) নামের দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে এবং ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে মোট ১৭ জন আসামি কারাগারে রয়েছেন।
এজাহারে উল্লেখ করা হয়, হামলার ঘটনায় প্রায় ৩২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে আড়াই কোটি টাকার বিভিন্ন মালামাল লুট করা হয়। ইতোমধ্যে পুলিশের অভিযানে এক আসামির কাছ থেকে লুটের অর্থে কেনা আসবাবপত্র উদ্ধার করা হয়েছে।
একই দিনে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার পাশাপাশি প্রথম আলো কার্যালয়ে হামলার মামলায় আরও ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে পাঠানো আসামিরা হলেন মাইনুল ইসলাম, জুলফিকার আলী সৌরভ, আলমাস আলী, জুবায়ের হোসাইন, আয়নুল হক কাশেমী, আবদুল রহমান পলাশ, জান্নাতুল নাঈম, কারি মুয়াজবীন আ. রহমান ও ফয়সাল আহমেদ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর রাতে ৩৫০ থেকে ৪০০ জনের একটি দল প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা চালায়। এ সময় ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস ও নগদ ৩৫ লাখ টাকা লুটসহ প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছে প্রতিষ্ঠান দুটি।
আদালত সূত্র আরও জানায়, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় মামলাগুলোর তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও বিশ্লেষণ করে পলাতক আসামিদের শনাক্তে কাজ করছে তেজগাঁও থানা পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা