ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
হাদি হ'ত্যা: ৩০ কার্যদিবসের মধ্যে বিচারের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তা দাবি করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩:৩০ টায় রাজধানীর শাহবাগে পূর্বঘোষিত কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
কর্মসূচিতে শহীদি শপথ গ্রহণের পর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। তিনি দেশবাসীকে আহ্বান জানান, ২৪ ও ২৫ ডিসেম্বর দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে শরিফ ওসমান হাদির বাণী জনসমক্ষে তুলে ধরতে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার কথাও জানান।
এর আগে সোমবার তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাবের বলেন, এখনও তারা কোনো সুনির্দিষ্ট বার্তা পাননি। তিনি আরও বলেন, “আমাদের দাবি স্পষ্ট আগামী ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায়, যারা পেশাদার ও নির্ভরযোগ্য, তাদের মাধ্যমে হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা করতে হবে।”
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না। তবে আব্দুল্লাহ আল জাবের উল্লেখ করেছেন, “আমরা বিশ্বাস করি, তারেক রহমান দেশে ফিরে আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন।”
তিনি আরও জানান, ২৫ ডিসেম্বরের পর দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ