ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে অধ্যাদেশে সংশোধন
নিজস্ব প্রতিবেদক: সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত অধ্যাদেশে আংশিক সংশোধন এনেছে সরকার।
সোমবার (২২ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত নতুন ‘সংশোধন অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে। এই সংশোধনীর ফলে যেসব প্রতিষ্ঠানে নিয়োগের বয়সসীমা আগে থেকেই ৩২ বছরের বেশি নির্ধারিত ছিল, সেসব ক্ষেত্রে আগের সেই নিয়মই বহাল থাকবে।
২০২৪ সালের ১৮ নভেম্বর জারি করা মূল অধ্যাদেশে সরকারি ও স্বায়ত্তশাসিত সব চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল। তবে নতুন সংশোধনীতে একটি বিশেষ উপধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় যদি কোনো বিশেষ পদের জন্য সরাসরি নিয়োগের বয়সসীমা ৩২ বছরের বেশি থাকে, তবে সেই নির্ধারিত বয়সসীমা অপরিবর্তিত থাকবে। অর্থাৎ, নতুন অধ্যাদেশটি সেসব ক্ষেত্রে বয়স কমিয়ে ৩২ বছরে নামিয়ে আনবে না।
এছাড়া নতুন অধ্যাদেশ থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে জারি হওয়া অধ্যাদেশে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এবং এর আওতাবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার সিদ্ধান্ত হয়েছিল। তবে প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে নিজস্ব নিয়োগ বিধিমালা আগে থেকেই কার্যকর ছিল, যা এখনো বহাল রয়েছে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ জানিয়েছে, এই সংশোধিত অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে। এর ফলে যেসব কারিগরি বা বিশেষায়িত পদে বেশি বয়সেও নিয়োগের সুযোগ ছিল, তা আগের মতোই সংরক্ষিত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)