ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন ও গণভোট নিয়ে ডিসি-এসপিদের ইসির ব্রিফিং
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপর গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে এই দিকনির্দেশনামূলক ব্রিফিং শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন দ্বিমুখী ভোটের (সংসদ নির্বাচন ও গণভোট) সার্বিক প্রস্তুতি পর্যালোচনা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দিতেই এই সভার আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারগণ উপস্থিত থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
এর আগে গত ২১ ডিসেম্বর এক চিঠির মাধ্যমে দেশের সব ডিসি ও এসপিকে এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে এই সভায়। উল্লেখ্য, সম্প্রতি ইসি বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গেও উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক সম্পন্ন করেছে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল