ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২
প্রেস সচিব
‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ প্রোপাগান্ডা চালাচ্ছে’
ডুয়া নিউজ: প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, গত বছরের ৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা চালাচ্ছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম আরও বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে- ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ঘটনায় ২৩ জন মারা গেছেন। এটা মিথ্যা তথ্য। এছাড়াও তারা ১৭৪টি ঘটনার যে তথ্য দিয়েছে সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে এসব ঘটনার তথ্য পায়নি।
এসময় আরও বক্তব্য রাখেন, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।
উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ২৩টি ঘটনার মধ্যে তদন্ত করে ২২টি ঘটনার তথ্য পেয়েছে পুলিশ। একটি ঘটনার তথ্য পায়নি। এগুলো বেশিরভাগ ছিল ব্যক্তিগত, রাজনৈতিক ও পারিবারিক ঘটনা। এমনকি আগের ঘটনাকে এবারের ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। কোনো ঘটনার সঙ্গে সাম্প্রদায়িকতার সম্পর্ক নেই।
এ সময় তারা বলেন, অন্তর্বর্তী সরকার কোনো ধরনের সংহিসতাকেই সমর্থন করে না। একইসঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা দেশের সার্বিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটাতে পারে বিবেচনায় সব পক্ষকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন