ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
নরসিংদীতে টেক্সটােইল মিলের গোডাউনে আগুন
ডুয়া নিউজ: নরসিংদী সদরে মরিয়ম টেক্সটাইল মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কঠোর চেষ্টায় ১ ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে হঠাৎ গোডাউনে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে প্রায় চার লাখ গজ কাপড় পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ বলেন, “দুপুর ১টা ৪০ মিনিটে আমরা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে আগুনের তীব্রতা দেখে আরও চারটি ইউনিট আমাদের সহায়তায় আসে। ২টা ৫০ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।”
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন