ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে পর্যবেক্ষক মোতায়েন প্রক্রিয়ায় ইসির নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সাথে হতে যাওয়া গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক নিয়োগের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ ২১ ডিসেম্বর আবেদনের শেষ দিন থাকলেও, তা পরিবর্তন করে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করেছে নাসির উদ্দিন কমিশন।
রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে আবেদন করার বিধান থাকলেও পর্যবেক্ষক সংস্থাগুলোর সুবিধার্থে এই সময় বাড়ানো হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত সংস্থাগুলোকে নির্ধারিত ছক অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে হার্ডকপি আবেদন জমা দিতে হবে। আবেদনে অবশ্যই কোন কোন নির্বাচনী এলাকা বা সংসদীয় আসনে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে।
আবেদন মঞ্জুর হওয়ার পর পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় প্রয়োজনীয় কিছু সত্যায়িত কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে— এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং নির্ধারিত ফরম ইও-২ ও ইও-৩ (অঙ্গীকারনামা)।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে স্থানীয় পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর