ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিপিএল
৩ বিদেশি ক্রিকেটারও বাঁচাতে পারল না রংপুরকে
ডুয়া নিউজ: চলতি বিপিএলে দারুণ শুরু করেছিল রংপুর রাইডার্স। তাদের এক সময়কার উজ্জ্বল সূচনা শেষ পর্যন্ত বিষাদময় পরিণতিতে রূপ নিল। টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করার পর শেষ ম্যাচগুলো হারতে থাকে। টানা চার ম্যাচ হারলেও প্লে-অফ নিশ্চিত করে দলটি। তবে হারের ধারা অব্যাহত রেখেই প্লে-অফ শেষ করল রাইডার্স।
আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) এলিমিনেটরে 'ডু অর ডাই' ম্যাচে মাঠে নামার আগে স্কোয়াডের শক্তি বাড়ায় রংপুর। নতুন করে তিন বিদেশি তারকাকে উড়িয়ে আনা হয়। আন্দ্রে রাসেল-টিম ডেভিডদের অন্তর্ভুক্তিতে ফেভারিট তকমা নিয়েই আজ মাঠে নেমেছিল রাইডার্সরা। তবে মাঠের পারফরম্যান্সে সেটার কোনো ছাপই রাখতে পারল না তারা।
খুলনা টাইগার্সের স্পিন আক্রমণের সামনে রংপুরের ব্যাটাররা চরম বিপর্যয়ের মুখে পড়ে। নাসুম আহমেদ আর মেহেদি হাসান মিরাজের দুর্দান্ত স্পিনের সামনে ব্যাটাররা যেন একেবারেই অসহায়। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ম্যাচ শেষে দেখা গেল মাত্র দুই ব্যাটারই ডাবল ফিগারে পৌঁছাতে সক্ষম। এর ফলস্বরূপ এলিমিনেটরে বিদায় নিতে হলো রাইডার্সদের। আর খুলনা টাইগার্স ৯ উইকেটের জয় নিয়ে কোয়ালিফায়ারে পা রেখেছে।
মিরপুরে এদিন খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৮৫ রানেই গুঁটিয়ে যায় নুরুল হাসান সোহানের রংপুর।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভার দুই বলেই জয় পেয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)