ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
স্লোগানে উত্তাল শাহবাগ, বাড়ছে সব শ্রেণি-পেশার মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে ছাত্র-জনতা। বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর বিক্ষোভের পর শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও সেখানে অবস্থান কর্মসূচি চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ঢল নামছে।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন দলে ভাগ হয়ে স্লোগান দিচ্ছেন। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভে যোগ দিয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া শরিফুল হাসান নামে এক আন্দোলনকারী আক্ষেপ করে বলেন, “গত মাসেই এই শাহবাগে হাদি ভাইয়ের ডাকে আন্দোলন করেছি। আর আজ তিনি নেই, তার হত্যার বিচারের দাবিতে আমাদের রাস্তায় নামতে হয়েছে। এর চেয়ে দুঃখের বিষয় আর নেই।”
বিক্ষোভকারীদের স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগ এলাকা। তাদের মুখে শোনা যাচ্ছে—‘এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, এবং ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’র মতো স্লোগান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আড়ংয়ে পার্টটাইম চাকরির সুযোগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি