ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
ঢাবির মুজিব হলের নাম বদলে ‘শহীদ ওসমান হাদি হল’ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ হিসেবে ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হলের প্রধান ফটকে নতুন নামের ব্যানার টানিয়ে এই ঘোষণা দেন হল সংসদের নেতারা।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ জানান, নাম পরিবর্তনের বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত নিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছিল। এতে হলের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী নাম পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। এর ভিত্তিতেই গতকাল রাতে হলের গেটে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা ব্যানার টানানো হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘এর আগেও আমরা দুই দফা উপাচার্যের কাছে নাম পরিবর্তনের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি।’
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, আগামী সিন্ডিকেট সভায় যেন এই বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং আনুষ্ঠানিকভাবে হলটির নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক