ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
৩-৪ দিনের মধ্যেই জানা যাবে নতুন প্রধান বিচারপতির নাম: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের ‘অস্বাভাবিক’ প্রক্রিয়ায় জামিন দেওয়া নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, যেসব অপরাধী জামিন পেয়ে জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের হত্যা করতে পারে, তাদের জামিন দেওয়া হলে সেই হত্যার দায়ভার বিচারকদের ওপরও বর্তায়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আজ ছিল প্রধান বিচারপতির শেষ কর্মদিবস।
আইন উপদেষ্টা বলেন, ‘হাইকোর্টের কিছু বেঞ্চ অস্বাভাবিকভাবে জামিন দিচ্ছে। এমনও নজির আছে যে, চার ঘণ্টায় ৮০০ জামিন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি আগেও প্রধান বিচারপতিকে জানিয়েছিলাম, আজও জানালাম। প্রধান বিচারপতি ব্যবস্থা নিয়েছিলেন, এরপর প্রকোপ কিছুটা কমলেও তা এখনো অব্যাহত আছে।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আইন মন্ত্রণালয়ের হাইকোর্টের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু ভারত থেকে পলাতক শেখ হাসিনা যখন জুলাই গণঅভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিচ্ছেন, তখন তার অনুসারী সন্ত্রাসীরা যদি জামিন পায়, তবে তা অত্যন্ত আতঙ্কের বিষয়। একজন পটেনশিয়াল খুনিকে জামিন দিলে বিচারককে সেই খুনের দায়ভারের বিষয়টিও বিবেচনা করতে হবে।’
বিদায়ী প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করে আসিফ নজরুল বলেন, ‘জাতির এক ক্রান্তিলগ্নে তিনি দায়িত্ব নিয়েছিলেন। বিচার বিভাগীয় সংস্কারে তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ও সৎ প্রধান বিচারপতি।’
পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের। তবে আগামী তিন-চার দিনের মধ্যে দেশবাসী নতুন প্রধান বিচারপতির নাম জানতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ