ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আলাভেসকে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেলো বার্সা
ডুয়া ডেস্ক : লা লিগায় আলাভেসের বিপক্ষে মাঠে নেমে দলটিকে ১-০ গোলের ব্যবধানে হারায় বার্সেলোনা। রোববার (২ ফেব্রুয়ারি) অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা।
লামিনে ইয়ামাল নিজেদের অর্ধ থেকে এগিয়ে প্রতিপক্ষের চার-পাঁচ জন খেলোয়াড়ের বাধা এড়িয়ে পাস দেন বাঁ দিকে। তবে রাফিনিয়ার শট যায় বাইরে।
পরের মিনিটে একে অপরের সঙ্গে সংঘর্ষে আঘাত পান বার্সেলোনার গাভিন ও আলাভেসের তমাস কোনেচেনি। খেলা বন্ধ থাকে লম্বা সময়। স্ট্রেচারে বাইরে নেওয়া হয় কোনেচেনিকে। গাভি উঠে দাঁড়িয়ে আবার খেলতে চাইলেও তার বদলি নামানো হয় ফের্মিন লোপেসকে।
৩০তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। তবে বক্সের ভেতর থেকে ঠিকমতো শট নিতে পারেননি লেভানদোভস্কি। ৪৩তম মিনিটে বক্সের বাইরে থেকে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক। এতে গোল শূন্য থেকে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আক্রমণ শাণাতে থাকে বার্সেলানা। ৬১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামের দর্শকরা। কর্নার থেকে আসা বল ৬ গজের বক্সের ভেতর পেয়ে গোল করতে ভুল করেননি লেওয়ানডস্কি। এই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট পায় বার্সা।
ইয়ামালকে ব্যবধান দ্বিগুণ করতে দেননি আলাভেজের গোলরক্ষক হেসুস ওনা। স্প্যানিশ তরুণের শট ঝাপিয়ে পড়ে রুখে দেন তিনি। ফলে লড়াইয়ে টিকে থাকে আলাভেজ।
৮৭ মিনিটে গোলের একটি সুযোগ তৈরি করেও আলাভেজ। কিন্তু সান্টিয়াগো মরিনোর শট চলে যায় বার্সার গোলবারের বাইরে দিয়ে। শেষ বাঁশির আগে সফরকারীদের আর সমতায় ফেরা হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস