ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
আইপিএল ২০২৬: বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে শঙ্কা
সরকার ফারাবী: আইপিএলের পরের আসরের জন্য মিনি-নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর। নিলামের আগে পর্যন্ত সব ইঙ্গিতই বলছিল, এবারে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের আইপিএলে দল পাওয়ার সম্ভাবনা বেশ জোরালো। কিন্তু নিলামের ঠিক আগমুহূর্তে এসে বড় এক অনিশ্চয়তার মুখে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আন্তর্জাতিক সূচির কারণে আইপিএলে বাংলাদেশের সাত ক্রিকেটারের পুরো মৌসুম খেলা অনিশ্চিত হয়ে উঠেছে।
ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশি ক্রিকেটাররা আইপিএলের পুরো আসরের জন্য এনওসি নাও পেতে পারেন। আর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড় কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য বিষয়ই হলো তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে দলের সঙ্গে থাকবেন কি না।
নিউজিল্যান্ড সিরিজে জটিলতা
মূলত জটিলতার কারণ এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নির্ধারিত সীমিত ওভারের সিরিজ। এই সিরিজে টাইগারদের খেলতে হবে ৬টি ম্যাচ। নিলামে যেসব বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে, তাদের বেশিরভাগই জাতীয় দলের নিয়মিত সদস্য। তাদের ছাড়া নিউজিল্যান্ড সিরিজ খেলা যেমন কঠিন, তেমনি সিরিজ চলাকালীন সময়ে পূর্ণ মৌসুমের এনওসি না পেলে আইপিএলে দল পাওয়ার সম্ভাবনাও কমে যাবে।
আইপিএল কর্তৃপক্ষ সাধারণত নিলামের আগেই বোর্ডগুলোর সঙ্গে এনওসি বিষয়ক আলোচনা সম্পন্ন করে। ফলে নিলাম শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর জানার কথা কে কে পুরো মৌসুমের জন্য উপলব্ধ থাকবেন।
মুস্তাফিজকে ঘিরে আগ্রহ, তবে শঙ্কাও
এবারের নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য (২ কোটি রুপি) নির্ধারিত হয়েছে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। আইপিএলে তিনি প্রায় নিয়মিত মুখ এবং আগের আসরগুলোতে বল হাতে রেখেছেন স্পষ্ট ছাপ। বর্তমানে আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করায় এবারের নিলামে তাকে নিয়ে প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনাও প্রবল।
তবে এনওসি সংক্রান্ত অনিশ্চয়তা মুস্তাফিজকে ঘিরে নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।
নিলামে থাকা অন্য বাংলাদেশিরা
মুস্তাফিজ ছাড়াও এবারের মিনি-নিলামে বাংলাদেশের আরও ছয় ক্রিকেটারের নাম রয়েছে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম।
এই তালিকায় একমাত্র রাকিবুল হাসানই জাতীয় দলে না খেললেও তিনি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অভিজ্ঞ। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বোলার হিসেবে তালিকাভুক্ত হলেও রাকিবুল মূলত একজন অলরাউন্ডার।
ভিত্তিমূল্যের দিক থেকে-
মুস্তাফিজুর রহমান: ২ কোটি রুপি
রাকিবুল হাসান: ৩০ লাখ রুপি
রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম: প্রত্যেকে ৭৫ লাখ রুপি
সব মিলিয়ে, এনওসি–ই এখন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল ভাগ্য নির্ধারণের সবচেয়ে বড় ফ্যাক্টর, যা নিলামের গতিপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো
- বিজ্ঞান কারখানায় জব কার্ড অটোমেশন চালু করল ঢাবি