ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
হাদির হ’ত্যাচেষ্টাকারীদের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাচেষ্টার ঘটনায় তদন্তসংক্রান্ত সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং প্রয়োজনের স্বার্থেই কিছু তথ্য আপাতত গোপন রাখা হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ডাকসু প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে আসা প্রতিনিধি দলের উত্থাপিত দাবিগুলো যৌক্তিক। এর আগেও এ বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট করেছে এবং চলমান উদ্যোগগুলো আরও জোরদার করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষায়, এসব ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে।
এ সময় তিনি আহত শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার কথা উল্লেখ করে বলেন, হাদি বর্তমানে অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি।
হত্যাচেষ্টায় জড়িতরা দেশে রয়েছে নাকি দেশ ছেড়ে পালিয়েছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, তদন্তের স্বার্থে সবকিছু এই মুহূর্তে প্রকাশ করা যাবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’