ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন হাদি
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের নেতৃস্থানীয় ব্যক্তি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা করেছে।
সিংগাপুর যাওয়ার সময় হাদির সঙ্গে তার দুই ভাইও উপস্থিত ছিলেন। এ আগে বেলা পৌনে ১টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিমানবন্দরের দিকে নেওয়া হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ১১টা ২২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনের জন্য।
ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় এবং সেখানে জরুরি ভিত্তিতে অপারেশন সম্পন্ন হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কিছু দিন সেখানে চিকিৎসা চলার পরও তার অবস্থা আশঙ্কাজনক থাকায় সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু