ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়লেই বুদ্ধিজীবীদের আত্মত্যাগ সার্থক হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতেই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।
রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও কলঙ্কময় দিন। পরাজয় নিশ্চিত জেনে হানাদার বাহিনী দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার হীন উদ্দেশ্যে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী ও সাহিত্যিকসহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে।’
বাণীতে তিনি আরও উল্লেখ করেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন পাকিস্তানি শোষকগোষ্ঠীর বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সম্মুখসারির যোদ্ধা। তাদের ক্ষুরধার লেখনী ও পরামর্শ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং বিজয় ত্বরান্বিত করতে অসামান্য ভূমিকা রেখেছিল।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ড. ইউনূস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বর্তমান সরকার শহীদ বুদ্ধিজীবীদের লালিত স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস