ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
হাদির পরিচালিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পরিচালিত ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পেজের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। সংগঠনের স্বেচ্ছাসেবক ও ব্যবস্থাপনা পর্ষদের সদস্যরা হাদি ভাইয়ের চিকিৎসার জন্য হাসপাতালে এবং তদন্তের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে ব্যস্ত সময় পার করছেন। এমতাবস্থায় আগামী এক সপ্তাহের জন্য সেন্টারের সব কার্যক্রম স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এবং সবার কাছে দোয়া চাওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর রাজধানীর বাংলামোটরে এই সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্মটি গড়ে ওঠে। উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেটর সাপোর্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের