ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শামসুজ্জামান দুদু
'চারদিকে শত্রুদের আনাগোনা, দেশ রক্ষায় ঐক্য গড়ে তুলতে হবে'
নিজস্ব প্রতিবেদক: দেশের চারদিকে শত্রু ও হানাদারদের আনাগোনা দেখা যাচ্ছে মন্তব্য করে বিএনপি নেতাকর্মীদের সতর্ক করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, “শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের আদর্শ। তারা আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে কোনো শক্তিই বাংলাদেশকে পরাধীন রাখতে পারবে না।”
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, “ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হলে মানুষ মনে করে বাংলাদেশ অসুস্থ। তিনি হাসলে গণতন্ত্র হাসে, স্বাধীনতা উজ্জীবিত হয়। তাঁর জীবন ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। তাই গণতন্ত্রকে বাঁচাতে হলে দেশনেত্রীর সুস্থতা অপরিহার্য।”
সাবেক এই ছাত্রনেতা অভিযোগ করে বলেন, “আপোষহীন নেত্রী খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি হঠাৎ করে অসুস্থ হননি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন তাকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যা কোনো সভ্য সমাজে কাম্য হতে পারে না।”
খালেদা জিয়ার রাজনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে দুদু বলেন, “তিনি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়ার সহধর্মিণী। খালেদা জিয়া যে নির্বাচনেই দাঁড়িয়েছেন, জনগণ তাকে দুহাত ভরে সমর্থন দিয়েছে; তিনি কখনো পরাজিত হননি।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে