ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘বাংলাদেশের প্রকৃত হিরো মুক্তিযোদ্ধারা’
স্পোর্টস ডেস্ক:ডিসেম্বর মাসে পুরো বাংলাদেশ একমাত্র ‘বিজয়’কে স্মরণ করছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কারণে এই মাসটি দেশের মানুষের কাছে চিরস্মরণীয়। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতি প্রতি বছর এই বিজয়ের মাহেন্দ্রক্ষণ উদযাপন করে।
নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতি। সেই সময় নিজের ভূখণ্ডের স্বীকৃতি পায়, এবং সবুজের আকাশের নিচে লাল সূর্য-খচিত জাতীয় পতাকা উড়িয়ে দেয়। ক’দিনের মধ্যেই সব দেশবাসী উদযাপন করবে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর।
বিজয়ের মাসে জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, “আমি মুক্তিযুদ্ধের প্রতি গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের কোনো প্রশিক্ষণ ছিল না, যারা যুদ্ধের কৌশল জানত না, তারাও দেশের জন্য, মাটির জন্য পাকিস্তানি প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন।”
তিনি আরও যোগ করেন, “যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতিতে পরিণত করেছেন, যাদের কারণে আজ আমি বিশ্ব মঞ্চে বাংলাদেশের পতাকা ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারাই।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)