ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : আজ (১১ ডিসেম্বর’২৫) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬২টির দর বেড়েছে। এমন পরিস্থিতিতে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৭ প্রতিষ্ঠান। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- ইয়াকিন পলিমার, ভিএফএস থ্র্রেড অ্যান্ড ডাইং, ফ্যামিলি টেক্স, মুন্নু এগ্রো, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল এবং বিআইএফসি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে ইয়াকিন পলিমার। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৫৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ১৭ টাকা ৩০ পয়সা থেকে ১৮ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ভিএফএস থ্রেড অ্যান্ড ডাইংয়ের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা বা ৯.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৮০ পয়সায়। আর শেয়ারটির দর ১০ টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৪ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফ্যামিলি টেক্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা থেকে ১ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু এগ্রোর ২৭ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ এবং বিআইএফসির ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়েছে।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)