ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বিজয় দিবস ঘিরে চলছে বিশেষ কর্মসূচির প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনকে কেন্দ্র করে নানা আয়োজনের প্রস্তুতি জোরদার হয়েছে। ১৬ ডিসেম্বরের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো নির্বিঘ্ন করতে দায়িত্বরত সংস্থাগুলো শেষ মুহূর্তের কাজ এগিয়ে নিচ্ছে।
বিজয় দিবসের মূল অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আলাদা আলাদা ফ্লাই পাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। এ সময় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিজয় দিবস উপলক্ষে সামরিক ব্যান্ড-শো।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সকাল ১১টা ৪০ মিনিটে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্কাইডাইভিং প্রদর্শনী করবেন। স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে তারা পতাকা হাতে আকাশ থেকে অবতরণ করবেন।
অন্যদিকে, বুধবার দিনের শুরুতেই অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা অনুষ্ঠানের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত