ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ আবু সাঈদ ও ওয়াসিমের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই স্মৃতি সংগ্রহশালায়’ সংরক্ষণের জন্য শহিদ মো. আবু সাঈদ মিয়া এবং শহিদ মো. ওয়াসিম আকরাম-এর ব্যবহৃত জিনিসপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শহিদ মো. আবু সাঈদ মিয়া-এর মাতা মোছা. মনোয়ারা বেগম এবং শহিদ মো. ওয়াসিম আকরাম-এর পিতা শফিউল আলম এসব জিনিসপত্র আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে হস্তান্তর করেন।
এসময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুনসহ শহিদ মো. আবু সাঈদ মিয়া এবং শহিদ ওয়াসিম আকরাম-এর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে এটিকে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের ব্যবহৃত জিনিসপত্র এখানে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করা হবে। শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে শহিদ পরিবারকে সম্পৃক্ত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ