ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
৫০তম বিসিএস: সিলেবাসে পরিবর্তন, দেখে নিন নতুন বিন্যাস
নিজস্ব প্রতিবেদক: ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস ও নতুন মানবণ্টন প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) পিএসসির ওয়েবসাইটে এই সিলেবাস প্রকাশ করা হয়। এবার ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বণ্টনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী, বাংলা ও ইংরেজি ভাষা-সাহিত্য এবং বাংলাদেশ বিষয়াবলির নম্বর কমানো হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা ও সুশাসন অংশে নম্বর বাড়ানো হয়েছে।
নতুন মানবণ্টন (২০০ নম্বর):
বাংলা ভাষা ও সাহিত্য: ৩০ নম্বর (আগে ছিল ৩৫)
ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ নম্বর (আগে ছিল ৩৫)
বাংলাদেশ বিষয়াবলি: ২৫ নম্বর (আগে ছিল ৩০)
আন্তর্জাতিক বিষয়াবলি: ২৫ নম্বর (আগে ছিল ২০)
গাণিতিক যুক্তি: ২০ নম্বর (আগে ছিল ১৫)
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ নম্বর (আগে ছিল ১০)
সাধারণ বিজ্ঞান: ১৫ নম্বর
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ নম্বর
মানসিক দক্ষতা: ১৫ নম্বর
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ নম্বর
তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, পূর্বের বিসিএসগুলোর তুলনায় বাংলা ও ইংরেজিতে ৫ করে মোট ১০ নম্বর এবং বাংলাদেশ বিষয়াবলিতে ৫ নম্বর কমানো হয়েছে। বিপরীতে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা ও সুশাসন—এই তিন বিষয়ে ৫ নম্বর করে মোট ১৫ নম্বর বাড়ানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত