ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নিষিদ্ধ আ.লীগের মিছিলে ‘অর্থায়নের’ অভিযোগ
ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ ৩ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে ‘অর্থায়নের’ অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহ শিশিরকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৮ ডিসেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আলামিন জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি লাভলু মোল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আক্তারুজ্জামানের পিএস হিসেবে কর্মরত ছিলেন। গত ৩১ মে শাহবাগ এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি অর্থ দিয়ে সহায়তা করেছেন বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে শুনানিকালে প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। তবে এদিন আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৮ নভেম্বর তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার প্রাণদণ্ডের রায়ের পর লাভলু তার ফেসবুকে শেখ হাসিনার ছবিসহ ‘আই ডোন্ট কেয়ার’ লিখে পোস্ট দিয়েছিলেন। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলে তাকে হেফাজতে নেয় পুলিশ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে