ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
ভাষা শিখলে জাপানে কাজের বিশাল সুযোগ রয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর বাংলাদেশি কর্মী কাজ করলেও দক্ষতা ও শিক্ষার অভাবে তারা অন্য দেশের তুলনায় সবচেয়ে কম বেতনে চাকরি করছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, একই কাজ করে অন্য দেশের নাগরিকরা বেশি বেতন পেলেও বাংলাদেশিরা পাচ্ছেন না, যা আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতা।
রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি বিশ্বের নানা দেশ ঘুরে দেখেছি, সব জায়গাতেই আমাদের মানুষ রয়েছে। কিন্তু তারা প্রশিক্ষণের অভাবে উচ্চমানের কাজে যেতে পারছেন না। অন্য দেশের কর্মীরা সরাসরি ভাইভা দিয়ে চাকরি নিচ্ছেন, অথচ আমাদের দেশের মানুষ শিক্ষার অভাবে তা পারছেন না। ফলে তারা প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন।”
ভাষাগত দক্ষতা বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “বিদেশে ভালো চাকরির জন্য ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। জাপানি ভাষায় ‘এন-ফোর’ (N4) নামে একটি লেভেল আছে, যা শিখতে ছয় মাসের মতো সময় লাগে। এটি সম্পন্ন করতে পারলে জাপানে কাজের বিশাল সুযোগ রয়েছে। আমাদের জনশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৌহিদ হোসেন বলেন, “আগামীতে প্রচুর সুযোগ আসছে, তবে তা কাজে লাগাতে হলে যোগ্য হতে হবে। লেখাপড়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি