ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সাত কলেজের আন্দোলন ঘিরে শিক্ষা ভবনে নিরাপত্তা জোরদার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের ‘শিক্ষা ভবন ঘেরাও’ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকেই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে।
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজ দুপুরে শিক্ষা ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন এবং সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইন প্রকাশ এবং গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ নিয়ে মতামত গ্রহণ করলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে কালক্ষেপণ করছে। তিন দফা বৈঠকের পরেও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসায় সাত কলেজের প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের শিক্ষাজীবন, ক্যারিয়ার ও প্রাতিষ্ঠানিক পরিচয় নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন।
আন্দোলনকারীরা জানান, অবিলম্বে অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করবেন। উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্তের কথা জানালেও শিক্ষার্থীরা এখন তার আইনি বাস্তবায়ন চাইছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)