ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (৭ ডিসেম্বর)
নিজস্ব প্রতিবেদক: আজ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীজুড়ে রয়েছে সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার নানা আয়োজন। এর মধ্যে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক কর্মশালা অন্যতম। দিনের শুরুতেই জেনে নিন কোথায় কী কর্মসূচি রয়েছে।
এসএমই পণ্য মেলা উদ্বোধন
সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘১২তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৫’। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদফতরে ‘কার্বন ট্রেডিং’ বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হবে। জাপানের পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রাজউকের মোবাইল কোর্ট
একই সময় সকাল ১০টায় রাজধানীর গুলশান এলাকায় উচ্ছেদ ও আইনি অভিযান পরিচালনা করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস